সংগৃহীত
বিনোদন

মনীষা এখন কার সঙ্গিনী

বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকে প্রথম সারির বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তার পাহাড়ি সৌন্দর্য ও দুর্দান্ত অভিনয় এখনো মনে আছে অনেকের।

দীর্ঘদিন ধরে আড়ালে আছেন মনীষা। কিন্তু তার জীবন নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

যে কারণে এখনো তার ভক্ত-অনুগামীরা জানতে চান, ৫৪ বছরের অভিনেত্রী সিঙ্গেল নাকি কারোর সঙ্গে ডেট করছেন?

পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় মনীষাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এখন সঙ্গীর অভাব বোধ করেন কিনা? এই প্রশ্নের জবাবে মনীষা অকপটে জবাব দেন, ‘কে বলেছে আমার পার্টনার নেই।’

এই বলে অভিনেত্রী হেসে ফেলেন। আবার প্রেমে পড়া নিয়ে দিল সে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে আর আমার জীবনকে ভালোভাবে বুঝি। যদি কোনো সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনো বদল চাই না।’

মনীষা ওই সাক্ষাৎকারে আরো বলেন, তিনি স্বাধীনভাবে যেভাবে জীবনযাপন করেন ভবিষ্যতেও সেভাবে জীবন কাটাবেন।

প্রসঙ্গত, মনীষা কৈরালা ২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে বিয়ে করেন। তবে বিয়ের দুই বছরের মধ্যেই মনীষার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়।

সেই বছরই অভিনেতার ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। মনীষা নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা