ছবি: সংগৃহীত
সারাদেশ

মদনে পাহাড়পুর ব্রিজের এপ্রোচ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে দুই ইউনিয়ন

মোতাহার আলম চৌধুরী,মদন (নেএকোনা )

নেত্রকোনার মদন উপজেলা সদরের সঙ্গে দুটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম পাহাড়পুর ব্রিজের সংযোগ সড়ক (এপ্রোচ) ধসে যাওয়ায় তীব্র যোগাযোগ সংকট তৈরি হয়েছে। এতে ওই এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকালে বর্ষার পানির প্রবল স্রোতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যায়। এর ফলে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, পাহাড়পুর ব্রিজটি তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের মানুষের মদন উপজেলা সদরে যাতায়াতের প্রধান পথ। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। বর্তমানে কৃষকদের আমন ধান রোপণের মৌসুম চলায় জমিতে সার ও বীজধান নেওয়ার গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। সময়মতো কৃষি উপকরণ পরিবহণ করা না গেলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং দৈনন্দিন যাতায়াতও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

৬ নম্বর তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, বিষয়টি জানার পর তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলীও সংবাদমাধ্যমটির মাধ্যমে বিষয়টি অবগত হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, বর্ষার স্রোত বাড়লে ভাঙন আরও বাড়তে পারে এবং ব্রিজের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সংযোগ সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন তারা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা