কিশোরগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

ভিজিএফ চাল উদ্ধারের ঘটনায় আ'লীগ সমর্থিত চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা থেকে ৮৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়া উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধারের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে যৌথ বাহিনীর অভিযেনে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰামের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়ার চাচাত ভাই ৫নং ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিনের বাড়ি থেকে ৮৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়। বিষয়টিতে সংশ্লিষ্ট থাকায় রাতে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়াকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজের লোকজনের নাম লিষ্ট করে আত্নসাত ও কালোবাজারির লক্ষে ভিজিএফ চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রাখেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা