সংগৃহিত
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক: বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত–পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনও বলা যেতে পারে দুই দলের এই লড়াইকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শুরুটা করেছে হোঁচট খেয়ে, তাই প্রতিপক্ষ যেই থাকুক তাদের জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া ভারত রোমাঞ্চকর এই লড়াইয়েও অবশ্যই অপরাজেয় থাকার লক্ষ্যে নামবে।

আজ রবিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেননি ইমাদ ওয়াসিম। তবে সেই চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট। তাই আজকের ম্যাচে তার খেলা অনেকটাই নিশ্চিত। ইমাদ ফেরায় নিশ্চিতভাবেই পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তানের একাদশে।

গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন আজম খান। তার সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন মাত্র ৮ গড়ে। তাছাড়া উসমান খানের পারফরম্যান্সও খুব একটা ভালো না। তবে টিম ম্যানেজমেন্ট হয়তোবা তাকে আরও কিছুটা সময় দিতে পারে।

বোলিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই। তবে উইকেট স্পিন বান্ধব হলে হয়তোবা তিন পেসার নিয়ে খেলতে পারে পাকিস্তান। সেক্ষেত্রে বাদ পড়তেব পারেন হারিস রউফ।

এদিকে ভারতের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। যদি উইকেট অনেক বেশি স্পিন বান্ধব হয় তাহলে অক্ষর প্যাটেলের জায়গায় কুলদ্বিপ যাদবকে দেখা যেতে পারে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ-

মোহাম্মদ রিজওয়ান (উইকেট কিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।

ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বিপ সিং, মোহাম্মদ সিরাজ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা