সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের মধ্য প্রদেশে দুর্ঘটনায় ১৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সবাই মিলে যাচ্ছিলেন বিয়েবাড়ি। আর সেই বিয়ে বাড়ি যাওয়ার পথে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আরও ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২ জুন) রাতে মধ্য প্রদেশের রাজগড় জেলায় একটি ট্রাক্টর উলটে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা প্রত্যেকের রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। এরই মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী যোগাযোগ করেছেন রাজস্থান সরকারের সঙ্গে। মৃতদের মধ্যে রয়েছে চার শিশুও।

পুলিশ জানিয়েছে, রাজগড় জেলার পিপলোড়ি গ্রামের কাছে উলটে যায় ট্রাক্টরটি। সম্ভবত ওই ট্রাক্টরটিতে ৩০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। অনুমান করা হচ্ছে, এত যাত্রী থাকায় সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। সেই কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

যদিও আহত এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এছাড়াও ট্রাক্টরে যাত্রী পরিবহণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ ছিলেন। সেই কারণে ঘটেছে এই দুর্ঘটনা।

আহতদের ভোপালের হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তা হওয়ার সম্ভাবনা এখন আর নেই। আহতদের অনেকেই বুকে ও মাথায় গুরুতর চোট পেলেও এখন বিপদমুক্ত অনেকেই।

এরই মধ্যে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা