ছবি: সংগৃহীত
জাতীয়

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ অনুমতি পেয়েছেন হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক।

রোববার (২ আগস্ট) সরকার এ অনুমোদন দেয়। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন। সব প্রক্রিয়া শেষ হলে সোমবার (৩ আগস্ট) বিকেলের মধ্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়ে প্রতি কেজি ৩০০ টাকারও বেশি হয়েছে।

তিনি বলেন, ভারতের বাজারে কাঁচামরিচের দাম তুলনামূলক কম থাকায় দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির চেষ্টা করা হচ্ছিল। আমদানি শুরু হলে বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, বাজার পরিস্থিতি বিবেচনায় সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারক ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন পেয়েছেন।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা