সংগৃহিত
খেলা

যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে নকআউট পর্বে অনেকবারই দেখা হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারতের। ২০২০ যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল বাদ দিলে বাকি সময়গুলোতে বাংলাদেশের জন্য শেষটা হয়েছে হতাশার। তবে এবার আর কোনো আক্ষেপের গল্প নয়। দুবাইয়ের মাটিতে ভারত ‘জুজু’ কাটাল বাংলাদেশের যুবারা।

মারুফ মৃধার বিধ্বংসী বোলিংয়ের পর আরিফুলের ৯০ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপেক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজের দল। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছে গেল মাহফুজুর রহমান রাব্বির দল। আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া সংযুক্ত আরব আমিরাত।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে টাইগার পেসার মারুফ মৃধার বোলিং তাণ্ডবে ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রানেই থেমেছিল ভারতের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন আভিষেক। আর বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন মারুফ।

হাতের নাগালে থাকা লক্ষ্য তাড়ায় দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের যুবারা।ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন ওপেনার জিশান আলম। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার চেষ্টায় ছিলেন আসরে দারুণ ফর্মে থাকা আশিকুর রহমান শিবলি। তাদের জুটি থেকে আসে ১৯ রান।

ইনিংসের ষষ্ঠ ওভারে স্রেফ আত্মাহুতি দেন রিজওয়ান। নামান তিওয়ারির বলে কাভারে শচীন দাসকে ক্যাচ প্রাকটিচ করিয়ে সাজঘরে ফেরেন টাইগার এই ব্যাটার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৩ রান। এরপর সবচেয়ে বড় ধাক্কাটা আসে শিবলির দুঃখজনক রানআউটে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শিবলি আজ রানআউট হয়ে ফেরার আগে করেন ২২ বলে ৭ রান।

এমন অবস্থা থেকে দলকে টেনে তুলতে হতো কাউকে। যে কাজটা দক্ষতার সঙ্গে করেছেন মূলত আরিফুল ইসলাম। আহরার আমিনকে সঙ্গে নিয়ে ১৩৮ রানের মহামূল্যবান জুটি গড়েন। চলতি আসরে এটিই সর্বোচ্চ রানের জুটি। আরিফুল নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। বড় শট খেলতে গিয়ে ৯৪ রানের মাথায় কাটা পড়েন শেষপর্যন্ত।

তবে আরিফুল নিজে ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলকে জয় থেকে মাত্র ১৭ রান দূরত্বে রেখে ফিরেছেন। টাইগার এই ব্যাটারের বিদায়ের পর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফের এলোমেলো মনে হচ্ছিল বাংলাদেশকে। তবে ততক্ষণে জয়টা কেবল সময়ের অপেক্ষা ছিল টিম টাইগার্সের। শেষ পর্যন্ত ৪২ দশমিক ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুবাইয়ের ভেজা উইকেটে সুবিধা করতে পারেনি ভারত। উল্টো নতুন বলে সেটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন মারুফ মৃধা। এই পেসারের তাণ্ডবে তাসের ঘরের মতো ভেঙে গেছে ভারতীয় টপ অর্ডার। শুরুটা করেন আদার্শকে দিয়ে। ইনিংসের প্রথম ওভারেই দুর্দান্ত এই ইনসুইংয়ে পরাস্ত করেন ভারতীয় এই ওপেনারকে।

নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে আবারও ভারতীয় শিবিরে আঘাত হানেন মারুফ। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলটি লেগ স্টামের ওপর ফুল লেন্থে করেছিলেন মারুফ। সেখানে ফ্লিক করতে গিয়ে ডিফ ফাইন লেগে ধরা পড়েন আর্শিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মোটে ১ রান। নিজের চতুর্থ আর ইনিংসের সপ্তম ওভারে এসে আরও একবার মারুফ 'শো' দেখেছেন ক্রিকেট ভক্তরা! তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেন্থে করেছিলেন মারুফ। জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন উদয়। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এরপর শচিন দাস ও প্রিয়াংশুর ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। শচিন ১৬ ও প্রিয়াংশু ১৯ রান করে ফিরেছেন। আরভেলি অভানিষ সাতে নেমে ডাক খেয়ে ফিরলে ৬১ রান তুলতেই শুরুর ৬ উইকেট হারায় ভারত। এরপর খানিকটা প্রতিরোধ গড়েন মুসের ও অভিষেক। সপ্তম উইকেট জুটিতে এই দুইজন মিলে দলকে টেনে তোলার চেষ্টা চালান। মুসের ৫০ রান করে আউট হলে ভাঙে ৮৪ রানের জুটি। আর অভিষেক ফিরেছেন ৬২ রান করে। তার বিদায়ের পর আর বেশিক্ষণ টিকেনি ভারতের ইনিংস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা