ছবি: সংগৃহীত
অপরাধ

বড়লেখায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা শিক্ষার্থীর

তিমির বনিক,মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখায় নবম শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার হলরুমে প্রবেশকালে মোবাইল ফোন আটকের জেরে প্রধান শিক্ষক মো. উছমান আলীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে। পরীক্ষার্থীর বন্ধু পরিচয়দানকারী হায়দার আহমদ এ হত্যাচেষ্টা করে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা উপজেলার ছোটলিখা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। পুলিশ ছুরি জব্দ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

হায়দার আহমদ (১৭) উপজেলার জামকান্দি কুলাউড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ছোটলিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির কৃষিশিক্ষার ব্যবহারিক পরীক্ষার হলে পরীক্ষার্থী রাশেদ আহমদ সজিব মোবাইল ফোন নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় প্রধান শিক্ষক মো. উছমান আলী তার নিকট হতে মোবাইল ফোনটি নিয়ে সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দাসের নিকট জমা রাখেন এবং বলেন পরীক্ষা শেষে রাশেদ আহমদ সজিবকে তার ফোনটি ফেরত দিতে।

সকাল সাড়ে ১০টার দিকে হায়দার আহমদ কোমরে ছুরি লুকিয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের সম্মুখে প্রধান শিক্ষককে রাশেদ আহমদ সজিবের মোবাইল ফোনটি তার নিকট দিয়ে দিতে বলে। সে নিজেকে রাশেদ আহমদ সজিবের বন্ধু বলে পরিচয় দেয়। প্রধান শিক্ষক ফোন দেওয়া যাবে না বললেও সে বারংবার ফেরত চায়। হায়দার আহমদ এই স্কুলের প্রাক্তন ছাত্র হওয়ায় তাকে ধমক দিয়ে স্কুল হতে বের হয়ে যেতে বলেন। তখনই সে উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে ধাক্কা মেরে কোমরে থাকা লুকানো ধারালো ছুরি দিয়ে বুকের দিকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা চালায়।

এ সময় তিনি পেছনে সরে দাঁড়ালে আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে রক্ষা পান। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করায় সুমন আহমদ এগিয়ে গেলে সে তাকেও ছুরিকাঘাতের চেষ্টা চালায়। পরে ধাওয়া করে তাকে আটক করে বড়লেখা থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার ও হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. উছমান আলী হত্যা চেষ্টাকারী হায়দার আহমদকে আসামি করে বুধবার বিকালে থানায় মামলা দায়ের করেছেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, প্রধান শিক্ষকের হত্যাচেষ্টা মামলায় হায়দার আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনায় ব্যবহৃত ছুরিও জব্দ করেছে পুলিশ।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা