সারাদেশ

ব্রাহ্মণবাজারে পুলিশ পরিচয়ে গাড়ি ছিনতাই, হবিগঞ্জে উদ্ধার

মৌলভীবাজার, প্রতিনিধি

ঘটানাটি ঘটেছে (২৮শে জুন) রোববার দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুহাইনি চা-বাগান সংলগ্ন এলাকায়। জানাযায়, সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক সাংবাদিক মাছুম আহমদ তার স্ত্রী সন্তানকে নিয়ে নিজের ব্যক্তিগত প্রাইভেট ফিল্টার গাড়ি নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রাতে বাড়ি থেকে রওয়ানা দেন।

এক পর্যায়ে চা- বাগানের ভেতর থেকে আরো ৫-৬ জন যুবক অস্ত্র সহ এসে প্রথমে গাড়ি চালক রেজাউল কে ধরে গভীর জঙ্গলে নিয়ে যায় এবং পরে মাছুম ও তার স্ত্রী কন্যাকে জঙ্গলের ভেতর নিয়ে তাদের উড়না দিয়ে হাত বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি চিকিৎসার জন্য রাখা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, দামী ৩টি মোবাইল ফোন, রূপার চেইন সহ দামি জিনিস পত্র নিয়ে যায়। এদিকে রাস্তায় থাকা তাদের প্রাইভেট গাড়িটি ডাকাত দলের অন্য সদস্যরা ছিনতাই করে মৌলভীবাজারের দিকে নিয়ে যায়

ডাকাতির শিকার মাছুম জানান, চিকিৎসার জন্য তিনি স্ত্রী কন্যাকে ওইদিন রাতে নীজ বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। এসময় উক্ত স্থানে পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন পুলিশ তাঁদের গাড়ি থামানোর জন্য সংকেত দিলে গাড়ি চালক রেজাউল গাড়ি থামান। এসময় তারা তল্লাশির কথা বলে ড্রাইভারকে বের হয়ে আসতে বললে সাথে সাথে আরো ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত চা বাগানের ভেতর থেকে বের হয়ে তাদের জিম্মি করে ফেলে। ডাকাতরা নগদ অর্থ, মোবাইল রূপার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের প্রাইভেট গাড়িটি ছিনতাই করে নিয়ে গেলেও গাড়িতে জিপিএ ট্র্যাকিং ডিভাইস থাকায় তারা সেটা ব্যবহার করে সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া রোড থেকে গাড়িটি উদ্ধার করেন। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি।

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ি উদ্ধার হয়েছে। ডাকাতির ঘটনায় কারা জড়িত রয়েছে তার রহস্য উদঘাটনে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করা যাচ্ছে শীঘ্রই অপরাধীদের সনাক্ত করা যাবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা