খেলা

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন আন্তনি

ক্রীড়া ডেস্ক: প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন ফুটবলার উইঙ্গার আন্তনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বলেছে, যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। সে কারণেই জাতীয় দল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে বাদ দেওয়া হয়েছে। আন্তনির পরিবর্তে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে।

এর আগে, সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল আন্তনির সাবেক প্রেমিকার অভিযোগের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশ করে। সেখানেই মূলত আন্তনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়। এর পর অভিযোগ আমলে নিয়ে সাও পাওলো এবং গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আন্তনি।

অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ২৩ বছর বয়সী উইঙ্গার। তিনি বলেছেন, ‘আমি শান্তভাবে বলতে চাই, অভিযোগগুলো মিথ্যা। প্রমাণগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আরও কিছু প্রমাণ তৈরি করা হচ্ছে, যা দেখাবে যে আমি নির্দোষ। আমার বিশ্বাস, চলমান পুলিশি তদন্ত আমার নির্দোষ হওয়ার সত্যতাকে সামনে আনবে।

আন্তনির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি তার সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে নির্যাতন করেছেন। সে সময় গ্যাব্রিয়েলাকে মাথা দিয়ে আঘাত করেন আন্তনি। এ কারণে তার মাথা কেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়। তবে শুধু এটুকুই নয়; গ্যাব্রিয়েলার অভিযোগ, আন্তনি তার বুকে আঘাত করেছেন, এতে তার কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে। এ কারণে পরবর্তী সময়ে তাকে আবার অস্ত্রোপচার করতে হয়েছে।

অন্যদিকে আন্তনি তার বিবৃতিতে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক অশান্ত হয়ে ওঠার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু কোনো ধরনের শারীরিক নির্যাতন করেননি বলেও জানিয়েছেন। এর আগে গত জুনে আন্তনি একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন, সাবেক প্রেমিকা তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মিথ্যা অভিযোগ এনেছেন।

এদিকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) বলেছে, অভিযোগগুলোর ব্যাপারে তারা সচেতন এবং সত্যতা উদ্‌ঘাটনে তদন্ত চলমান। তবে এই মুহূর্তে তারা এ নিয়ে আর বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিবিসির পক্ষ থেকে আন্তনির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগেও দলের ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল ইউনাইটেড। ছয় মাস তদন্তের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২১ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করে তারা। গত সপ্তাহে ম্যানচেস্টার ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব হেতাফেতে যোগ দিয়েছেন গ্রিনউড।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা