সংগৃহীত ছবি
সারাদেশ

ব্রহ্মপুত্র থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে ভাটির দিকে প্রথমে মো. আতিক হোসেন, পরে জুয়েল ও শেষে নাজমুলের মরদেহ উদ্ধার হয়।

এর আগে বুধবার বিকেলে নিখোঁজের ঘটনা ঘটে। মৃত আতিক হাসান নারায়ণপুর ইউনিয়নের আষ্টশির চর গ্রামের আহাদ আলীর ছেলে, জুয়েল একই গ্রামের আলম মিয়ার ছেলে ও নজরুলের ছেলে নাজমুল। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে আঁখি।

স্থানীয়রা বলেন, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ ৪ জনের মধ্য আতিক হাসান ও আঁখি আপন ভাই-বোন। আজ সকালে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ ৩টি মরদেহ উদ্ধার করা হয়। পরে তারা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা