জাতীয়

বৈশাখে পান্তা-ইলিশ বাংলা সংস্কৃতির অংশ না: উপদেষ্টা ফরিদা 

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ না। ঢাকা শহরে এটি একটি আরোপিত সংস্কৃতি।

সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন উপদেষ্টা ফরিদা।

সবাইকে জাটকা সংরক্ষণের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৫ পালন করা হবে। জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বেড়ে যাবে। সেটি বাড়লে বাজারে ইলিশের সরবরাহও বাড়বে।

উপদেষ্টা বলেন, ‘পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ না। যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লংঘন করবেন। ঢাকা শহরে আরোপিত সংস্কৃতি তৈরি করা হয়েছে। পান্তা ভাতের সঙ্গে মরিচ ভর্তা ও অন্য মাছ খেলে তো অসুবিধা নাই।’

উপদেষ্টা বলেন, ‘পহেলা বৈশাখের আগের দিনটা বাঙালিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ সেটা চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে কোনো আমিষই খাওয়া হয় না। ১৪ রকমের শাক খাওয়া হয়। পহেলা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, দই-চিড়া খান, ছাতুর শরবত খান আর ভাত খাবেন। কোনো সমস্যা নেই। ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তা না। আরও মাছ আছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা