সংগৃহিত
রাজনীতি

বেনজীরকে নিয়ে সরকার নাটক করছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে সরকার নাটক শুরু করেছে। শত শত কোটি টাকায় অভিযুক্ত বেনজীর কী করে সবার চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পার হলো এ প্রশ্ন আজ জনগণের। সরকার তাকে দেশত্যাগে সহযোগিতা করেছে কি না সেটিও ভাবনার বিষয়।

রোববার (২ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

তারা বলেন, আজিজ থেকে বেনজীর সবই এই অবৈধ সরকারের সৃষ্টি। এ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করেছে। এমনকি অবাধ দুর্নীতির সুযোগও তারাই দিয়েছে। বেনজীর একদিনে দুর্নীতিবাজ হয়নি। তাদের ব্যবহারের জন্য সরকার নানা সুযোগ-সুবিধা দিয়ে দুর্নীতিপরায়ণ বানিয়েছেন। সরকারের মন্ত্রীরা এখন বলছে, বেনজীর দেশে আছে কি নেই তারা জানেন না। তাহলে কারা জানে? স্বরাষ্ট্রমন্ত্রীর অজানার বিষয়টি হাস্যকর ও নাটকীয়তার শামিল।

নেতৃদ্বয় বলেন, শুধু বেনজীর আর আজিজ সাহেব নয়, প্রশাসনে এমন হাজারো আজিজ আর বেনজীর সৃষ্টি হয়েছে। এসবই সরকারের সৃষ্টি।

এ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিকদের প্রতি নেতৃদ্বয় আহ্বান জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা