সংগৃহীত
সারাদেশ

বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের ভাই নিহত

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষ হয় বরের বাড়ির লোকজনের। এতে ঘটনাস্থলেই কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে। তিনি সম্পর্কে বরের চাচাতো ভাই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিল। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়েবাড়িতে উচ্চশব্দে গান-বাজনা করতে নিষেধ করায় একপর্যায়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মামলা দায়েরের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা