সংগৃহিত
বিনোদন

বিয়েই হলো না, তোমরা মামা হচ্ছো!

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি ঢাকাই সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর শুটিং করতে বাংলাদেশে এসেছেন। সিনেমাটির শুটিংয়ের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্ন শুনে চোখ কপালে উঠে যায় এই অভিনেত্রীর। যার একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।

এ ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন কৌশানী। এসময় একজন জানতে চান, কত দিন বাদে আমরা মামা হবো? সাংবাদিকের এ প্রশ্ন শুনে অবাক হয়ে যান কৌশানী। এরপর এ অভিনেত্রী বলেন, ‘‘ওমা একি! বিয়েই হলো না আর তোমরা মামা হচ্ছো? কলকাতার সাংবাদিকরা জানতে চায়, ‘কবে বিয়ে হবে, কবে দাওয়াত খাব?’ আমি বলি, জন্মদিনে দাওয়াত খাইয়ে দেব। আমার বিয়েই হলো না, সেখানে তোমরা আরো দূরে চলে গেছো।’’

ব্যক্তিগত জীবনে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন কৌশানী মুখার্জি। প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ভক্তরা।

বিয়ে নিয়ে বহুবার কথা বলেছেন বনি-কৌশানী। বরাবরই বলেছেন, খুব শিগগির বিয়ের পর্ব সেরে নেবেন তারা। তবে এবার কৌশানী বললেন, ‘এখনই বিয়ে নয়, আগে ক্যারিয়ার।’

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং কিছুদিন করেই ছেড়ে দেন। এবার এই সিনেমায় যুক্ত হলেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। সিনেমাটিতে এই নায়িকার বিপরীতে রয়েছেন মিউজিক ভিডিওর উঠতি মডেল মুন্না খান।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালতি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় কৌশানীর বিপরীতে অভিনয় করছেন উঠতি মডেল মুন্না খান।

কৌশানী অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘প্রিয়া রে’। সিনেমাটির কাজ অনেক আগে শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি কবে আলোর মুখ দেখবে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ২০২১ সালে ঢালিউড সিনেমায় নাম লেখিয়ে ঢাকায় এসেছিলেন এই অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা