সংগৃহিত
আন্তর্জাতিক

বিদ্যুৎ চুরি, পাকিস্তানে ৬০০ বিলিয়ন রুপি ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী আওয়াইস লেঘারি বলেছেন, বিদ্যুৎ চুরির কারণে দেশটি বছরে ৬০০ বিলিয়ন রুপির ক্ষতির মুখোমুখি হচ্ছে। রোববার জিও নিউজের একটি টিভি অনুষ্ঠানে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানিমন্ত্রী বলেছেন, ‘শনিবার (২২ জুন) পাকিস্তানে ৬ হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ ছিল। তা সত্ত্বেও এই বিদ্যুৎ সঞ্চালক লাইনে সরবরাহ করা হয়নি। কারণ এর ফলে জাতীয় কোষাগারের আরও ২ দশমিক ৫ বিলিয়ন রুপি ক্ষতির কারণ হতে পারে।’

জিও নিউজের ‘জিরগা’ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘অবৈধভাবে ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে; তাই ওই ফিডারগুলো মিটারে না থাকায় সরকার তাদের বিদ্যুৎ দিতে পারেনি।’

তিনি বলেন, ‘আমরা যদি তাদের বিদ্যুৎ সরবরাহ করি, তাহলে বৈধ মিটার থাকা ভোক্তারাই অবৈধভাবে ব্যবহৃত বিদ্যুৎ বিলের বোঝা বহন করতে হয়। কেন্দ্রীয় সরকারের ভর্তুকি দেওয়ার মতো কোনো দাতব্য ফান্ড নেই। বিদ্যুৎ চুরি বন্ধ করা আমাদের দায়িত্ব।’

লেঘারি বলেন, ‘কেন্দ্রের পক্ষ থেকে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশকে বিদ্যুৎ চুরি বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ কেন্দ্রীয় সরকারের আহ্বানের আগেই এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছেন।’

পাকিস্তানে বিদ্যুৎ চুরির কারণে বছরে ৬০০ বিলিয়ন রুপির ক্ষতি হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা যেকোনো মূল্যে এটি বন্ধ করবো এবং রাজনৈতিক চাপ বা হুমকির কাছে মাথা নত করব না।’

মন্ত্রী জানান, পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (পেস্কো) ও উপজাতীয় এলাকায় বার্ষিক ১৩৭ বিলিয়ন রুপির ক্ষতি হয়েছে। করাচি ছাড়াও সিন্ধুতে বছরে ৫১ বিলিয়ন রুপির বিদ্যুৎ চুরি হচ্ছে। পাঞ্জাবে ১৩৩ বিলিয়ন রুপির বিদ্যুৎ চুরি করা হচ্ছে এবং বেলুচিস্তানে ১০০ বিলিয়ন রুপির বিদ্যুৎ চুরি করা হচ্ছে। পেশোয়ার, মারদান, ডেরা ইসমাইল খান, নওশেরা এবং চরসাদ্দায় ৬৫ ​​বিলিয়ন রুপির বিদ্যুৎ চুরি হচ্ছে।

লেঘারি বলেন, ‘বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত কোনো প্রদেশের সঙ্গে বৈষম্য করা সম্ভব নয়। এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকার রাজনৈতিক রং ছাড়াই বিদ্যুৎ চুরি বন্ধে ব্যবস্থা নেবে বলে তিনি মন্তব্য করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা