সংগৃহিত
রাজনীতি

বিদেশি শক্তির প্রভাবে সরকার ক্ষমতায়

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নয় বরং বিদেশি শক্তির প্রভাবে ক্ষমতায় এসেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত 'কাগমারী সম্মেলন ও স্বাধীন বাংলাদেশ'- শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, আজকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নাই। সরকার কি অবস্থান নিচ্ছেন, এ নিয়ে আমরা আশ্বস্ত হওয়ার মতো কিছু জানতে পারছি না। জনগণকে তারা পাত্তা দেয় না। ক্ষমতার উৎস হিসেবে জনগণ আর নেই। ক্ষমতার উৎস যারা; সেই বিদেশিদের সঙ্গে তারা আলোচনা করছেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নয় বরং বিদেশি শক্তির প্রভাবে ক্ষমতায় এসেছে। তাই চলমান মিয়ানমার সংকট সমাধান করতে সরকার চীন-ভারতের সহায়তা চাইছে।

সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নাগরিকদের বিভক্ত করছে অভিযোগ করে তিনি বলেন, আমাদের দেশ ইতোমধ্যে একটা গৃহযুদ্ধের অবস্থায় আছে। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে হাস্যকর বিষয়ে পরিণত করা হয়েছে।

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার জন্য। অথচ আমরা এই সম্পর্কে কিছু জানি না, আমাদের দেশের পত্র-পত্রিকায় এই সম্পর্কে কিছু লেখা হয়নি। পরে সাংবাদিকরা যখন পররাষ্ট্র সচিবকে জিজ্ঞেস করেছেন তখন তিনি বলেছেন— এটাতো অনেক আগেই অনুমতি দেওয়া হয়েছে। আমার বন্দর আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি কিন্তু আমরা জানি না!

তিনি আরও বলেন, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। বাংলাদেশের বাস্তবতা, ভূ-রাজনীতি, বিশ্বের পরিস্থিতিতে আমাদের নিজের মতো লড়াই করতে হবে। মানুষ ৭ তারিখের ভোট বর্জন করেছে।

মিয়ানমার ইস্যুতে সরকার ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে উল্লেখ করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মিয়ানমারের এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। বিভিন্ন পরাশক্তির অর্থনৈতিক অ্যাজেন্ডা মিলিত হওয়ায় এই অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে কি না এ বিষয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত। মানুষকে জানতে হবে, এখানে কী ঘটছে?

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজকে সরাসরি জনগণের ভোটের অধিকারের বিপরীতে অবস্থান নিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে।

জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, মাওলানা ভাসানীকে সমাজ পরিবর্তনের কাজে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি নাই। তিনি জাতীয় মুক্তির যে চেতনা দেখিয়েছিলেন আমরা সেটাকে সঠিক দিকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছি। জাতীয় সার্বভৌমত্ব সংরক্ষণের প্রশ্নটি নতুন করে আসছে।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা