সংগৃহীত
বিনোদন

বিচ্ছেদের পর বেঁচে থাকার সক্ষমতা হারিয়েছি

বিনোদন ডেস্ক: হলিউডের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচিত হননি। সর্বশেষ হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সংসার ভাঙার পর অনেক কিছুই বদলে গেছে তার।

অ্যাঞ্জেলিনা জোলি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। এ শহরেই বেড়ে উঠেছেন তিনি। কিন্তু এ দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এ অভিনেত্রী।

লস অ্যাঞ্জেলেসে আর বসবাস না করে কম্বোডিয়াতে চলে যাবেন অ্যাঞ্জেলিনা জোল। এ বিষয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘বিচ্ছেদের পর যা ঘটেছিল, তারই অংশ এটি। আমি বেঁচে থাকার এবং স্বাধীনভাবে ভ্রমণের সক্ষমতা হারিয়ে ফেলেছি। যখন পারি তখনই চলে যাব। বিশ্বের মধ্যে হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়; সুতরাং আপনি এর সত্যতা খুঁজছেন।’

অভিনেত্রী হতে চাননি অ্যাঞ্জেলিনা জোলি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি অভিনেত্রী হতে চাইনি। যখন শুরু করেছিলাম, তখন এতটা পাবলিক হওয়ার প্রত্যাশা ছিল না। কারণ আমি হলিউডের আশেপাশে বড় হয়েছি, এটি কখনো আমাকে প্রভাবিত করেনি। আমি এটিকে কখনোই গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করিনি।’

নতুন করে কারো সঙ্গে সম্পর্কে জড়াননি অ্যাঞ্জেলিনা। সন্তানেরাই এখন তার বন্ধু। এ বিষয়ে জোলি বলেন, ‘তারাই আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, তারাই আমার ঘনিষ্ঠ বন্ধু, তারাই আমার শক্তি। আমরা সাতজন একবারেই আলাদা মানুষ।’

প্রসঙ্গত, অ্যাঞ্জেলিনা জোলির ৬ সন্তান। এর মধ্যে ৩ জন দত্তক নিয়েছেন তিনি। তারা হলেন ম্যাডক্স (২২), প্যাক্স (২০), জাহারা (১৮)। ম্যাডক্সকে কম্বোডিয়ার অনাথ আশ্রম থেকে দত্তক নেন তিনি। আর জোলি-পিট দম্পতির বায়োলজিক্যাল ৩ সন্তান হলো শিলোহ (১৭), নক্স (১৫), ভিভিয়েন (১৫)।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা