নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে: এম নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য ও প্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি এখন সত্যিকার অর্থেই ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং দলটি সামনের দরজা দিয়েই রাষ্ট্রক্ষমতায় যাবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি-এবারও জনগণের ভোটেই ক্ষমতায় যাবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের কোর্ট রোডে প্রেসক্লাব মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার পৌরসভা ও সদর–রাজনগর উপজেলার রাস্তাঘাটের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। নির্বাচিত হলে গ্রামীণ ও শহুরে সড়ক সংস্কারই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। পৌরসভা, ইউনিয়ন ও থানা-সব জায়গায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বহু সড়ক ও ফুটপাত জরুরি সংস্কারের অপেক্ষায় রয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে মৌলভীবাজারেই প্রয়োজনীয় সব চিকিৎসাসেবা পাওয়া যায়।

রেল যোগাযোগ প্রসঙ্গে এম নাসের রহমান বলেন, সিলেট–মৌলভীবাজার রেলপথে দীর্ঘদিন ধরে টিকিট সংকট বিরাজ করছে। এ সমস্যা নিরসনে ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যা মাঝপথে কোথাও যাত্রাবিরতি করবে না। এতে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে।

শমসেরনগর বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, সিলেট–মৌলভীবাজার অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও দীর্ঘদিন ধরে শমসেরনগর বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। নতুন সরকার গঠিত হলে বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করে আঞ্চলিক যোগাযোগ ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঈমানি দায়িত্ব হলো ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করা। তিনি দাবি করেন, শহর থেকে গ্রাম-সর্বত্র ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার উঠেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি এম নাসের রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এম নাসের রহমান শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি তাদের...

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা