ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মাছ অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে তিনি জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেন। এরপর ক্রিসেন্ট লেকে মাছ অবমুক্ত করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

বিএনপির পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ এবং আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন।

এরই অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

চশমার কাচে আঁচড়? যে ভুলগুলো এড়াবেন

চশমা এখন শুধু দৃষ্টিশক্তির সমস্যা দূর করার উপায় নয়, বরং দৈনন্দিন জীবনেরও গুরু...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই রো...

ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্ত...

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নি...

হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান

বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে কোনো সমস্যা নেই বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা