সংগৃহিত
শিক্ষা

বিইউএফটি ও এনআইএফটির মধ্যে সমঝোতা চুক্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (এনআইএফটি) মধ্যে একটি সমঝোতা চুক্তি নবায়ন অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

বিইউএফটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এবং এনআইএফটির ডিজি মিসেস তনু কাশ্যপ, আইএএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

বিজিএমইএ সভাপতি ও বিইউএফটির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক হাসান, মিসেস শারমিন ইসলাম হাসান, বিইউএফটির প্রো-ভিসি অধ্যাপক ড. আইয়ুব নবী খান, টেক্সটাইল উদ্যোক্তা শিক্ষাবিদগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের টেক্সটাইল সচিব মিস রচনা শাহ।

উল্লেখ্য, বিইউএফটি এবং এনআইএফটি সমঝোতা স্মারক ২০১১ সালের ৬ সেপ্টেম্বর প্রথম স্বাক্ষর করেন বিইউএফটির প্রাক্তন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক এবং এনআইএফটির ডিজি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে বিইউএফটি, বাংলাদেশ এবং নামুনা কলেজ অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (এনসিএফটি), নেপালের মধ্যে আরেকটি নতুন একাডেমিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা