সংগৃহীত ছবি
বাণিজ্য

বাজারে পণ্য সরবরাহ নিরবচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : বাজারে পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর শান্তিবাগে টিসিবি পণ্য বিক্রয় পয়েন্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা নিজেরাও বাজারে বাজারে যাচ্ছি। পাইকারি থেকে খুচরা পর্যায়ে আমরা মনিটরিং করছি। কোনো বাজারেই পণ্যের কমতি নেই। এত প্রতিবন্ধকতার পরও বাজারে পণ্যের সরবরাহ আমরা নিরবচ্ছিন্ন রাখতে পেরেছি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন বাজারে ৭-৮ দিন সরবরাহ ছিল না। এই সরবরাহ পরিস্থিতির কারণে দোকানদাররা সুযোগ-সুবিধা নেয়। যেটা অনৈতিক। আপনারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।

তিনি বলেন, মিল থেকে শুরু করে হোলসেল মার্কেট পর্যন্ত চালের সরবরাহ ব্যবস্থা যেন নিরবচ্ছিন্ন থাকে, ট্রাকগুলো যেন সহজে আসতে পারে, আমরা সে ব্যবস্থা নিচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে চাল আছে। আমরা চেষ্টা করছি ট্রাক মালিকদের সঙ্গে বসতে। বাসের যেমন ভাড়া নির্ধারণ করা থাকে, আমরা দূরত্বভেদে ট্রাকেরও ভাড়া নির্ধারণ করে দিতে পারলে পরিবহন ব্যয়ের সঙ্গে বাজারের সামঞ্জস্যতা ফিরে আসবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে। বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দামটা একটু বেশি। ভারত থেকে পেঁয়াজ আনার চেষ্টা চলছে। টিসিবি নিজেও চেষ্টা করছে। রমজানে যেভাবে পেঁয়াজ আনা হয়েছিল, টিসিবির মাধ্যমে পেঁয়াজ ঢাকা ও শহরের আশেপাশে যেন দেয়া যায় সে প্রচেষ্টা অব্যাহত আছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা গায়ে লেখা দাম দেখে কিনবেন। তারপরও যদি কোনও অসুবিধা থাকে তাহলে ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের হটলাইন নম্বরে ফোন করে জানাবেন। আমরা ব্যবস্থা নেব।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা