ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রোববার ৩২ বছর বয়সী এক নারী ওই বাড়িতে সন্তান প্রসব করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়িতে দেখা একটি সন্দেহজনক ঘটনার বিষয়ে অবহিত করেন।

ওই ব্যক্তি জানান, নারীর গর্ভধারণের বিষয়টি তিনি অনেক দেরিতে জানতে পেরেছিলেন। বিষয়টি জানার পর মানসিকভাবে ভেঙে পড়ে বাড়িতে খোঁজাখুঁজি করতে গিয়ে কাগজের একটি বাক্সে মানুষের দেহাবশেষের মতো কিছু দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ নবজাতকের দেহাবশেষ উদ্ধার করে।

এ তথ্য পাওয়ার পর সোমবার রাতে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হাড় পরীক্ষা করে একজন ফরেনসিক বিশেষজ্ঞ প্রাথমিকভাবে জানান, সেগুলো সম্ভবত পাঁচ নবজাতকের দেহাবশেষ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই নারীর শারীরিক অবস্থার কারণে এখন পর্যন্ত তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তার পরিবারে ৮ ও ৯ বছর বয়সী আরও দুই সন্তান রয়েছে।

মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা যায়। দুইতলা বাড়িটির প্রবেশপথ লাল নিরাপত্তা টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

ফ্রান্সে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মার্চে একটি বাড়ির ফ্রিজ থেকে দুই নবজাতকের দেহাবশেষ উদ্ধারের ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারীকে ২৫ বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা