সারাদেশ

বাইক দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত

রাঙ্গুনিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ ও তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে রাউজান উপজেলার গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মো. আকবর সিকদারের ছেলে জোনায়েদ সিকদার আকিব (২৩) এবং হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহর মেয়ে মোরশেদা জাহান মিম (১৮)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকিব ও মিমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর উভয় পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রস্তুতিও শুরু করেছিল। আকিবের পরিকল্পনা ছিল বিয়ের পর প্রবাসে চলে যাওয়ার।

বৃহস্পতিবার সকালে তারা দুজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বিকাল ৪টার দিকে আকিব মিমকে রাঙ্গুনিয়া থেকে তার হাটহাজারীর বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার পথে গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় দুজনে মারা যান।

আকিবের মামা নুর মোহাম্মদ বলেন, ‘তাদের সম্পর্কের কথা জানার পর দুই পরিবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনায় আমার ভাগনে এবং ওই মেয়েটি মারা গেছেন।’

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, কোনো একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাইকের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ছেলেটি মারা যাওয়ার পর মেয়েটিরও মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা