সংগৃহীত
অপরাধ

বসুন্ধরায় দুই ইরানি নাগরিককে মারধরে মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরায় দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় করা মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশের এক কাপড়ের ব্যবসায়ীর সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্রে ‘ডলার ভাঙানোকে’ কেন্দ্র করে দুই ইরানি নাগরিক মারধরের শিকার হয়েছেন বলে পুলিশের ভাষ্য।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশের করা মামলায় আব্দুল্লাহ এবং সাব্বির মিয়া নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মাযহারুল বলেছেন, ইরানের দুই নাগরিকের নাম আহম্মদ এবং মেহেদী, সম্পর্কে তারা দাদা ও নাতি হন; তারা ঢাকায় বেড়াতে এসেছেন।

এই দুইজনসহ আরো এক ব্যক্তি মারধরের শিকার হন মঙ্গলবার দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে।

ভাটারা থানার এএসআই ছোটন চন্দ্র দাস জানিয়েছিলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক ব্যক্তি ফোন করে মারধরের ওই ঘটনাটি জানায়। ওই ফোন পেয়ে পুলিশ বসুন্ধরায় গিয়ে দুই বিদেশি নাগরিকসহ আরো একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচএম শফিকুর রহমান জানিয়েছেন, বাংলাদেশের এক কাপড় ব্যবসায়ী এবং তার ছেলের সঙ্গে আহম্মদ নামের ওই ইরানি নাগরিকের পূর্ব পরিচয় ছিল। কিছুদিন আগে ইরানি নাগরিকরা বাংলাদেশে বেড়াতে আসেন। তারা ডলার ভাঙানোর জন্য ওই কাপড় ব্যবসায়ীর ছেলের সঙ্গে যোগাযোগ করেন। বেশ কিছু ডলার তারা ভাঙিয়েছিলেন। ডলারের বিনিময়ে টাকা নিয়ে চলে যাওয়ার সময় ডলার কম দিয়েছে অভিযোগ তুলে ঝামেলা শুরু হয়। এরপরই আশেপাশের লোকজন জড়ো হয়ে তাদের গাড়ি ধাওয়া করলে চালক ভয়ে দ্রুত গাড়ি নিয়ে যাওয়ার সময় সড়কে রিকশায় ধাক্কা দেয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সহকারী কমিশনার রহমান বলেন, পরে তাদের (ইরানি নাগরিক) আটকে মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয়।

এর আগে এএসআই ছোটন চন্দ্র দাস বলেছিলেন, আমরা গিয়ে দেখি হাজারো লোকজন তাদের (বিদেশি নাগরিক) মারতেছে, গাড়ি ভাংচুর করতেছে। ওখানে যখন পাবলিকে মারধর করা শুরু করেছে ওরা গাড়ি দিছে টান। সামনে রিকশাসহ যা ছিল সব মেরে সামনে চলে যায় তারা। কিছুদূর যাওয়ার পর পাবলিক গাড়ি আটকিয়ে তাদের বেদম মারধর করে, আর চালক পালিয়ে যান।

পুলিশ খোঁজ নিয়ে জেনেছে ওই গাড়িটি রেন্ট-এ কারের। ছোটন চন্দ্র দাস জানান, তারা ধারণা করছেন গাড়ির চালক বাংলাদেশি।

টাকা পয়সা প্রতারণার অভিযোগে মারধরের ঘটনা ঘটলেও ঘটনাস্থলে কোনো অভিযোগকারীর দেখা পায়নি পুলিশ। পরে গুরুতর অবস্থায় দুই বিদেশিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা