সংগৃহীত
বিনোদন

বলিউডে অভিষেক হচ্ছে হানিয়া আমিরের

বিনোদন ডেস্ক

বলিউডে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এ বছরেই বলিউড সিনেমায় অভিষেক হচ্ছে তার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিলজিৎ সিং ও অভিনেত্রী হানিয়া বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন কালো রঙের ট্রাউজার, একটি হুডি, একটি লাল রঙের জ্যাকেট এবং একটি লাল সাদা টুপি। আরো একটি ছবি তিনি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, নির্মল হ্রদ যেটি একটি অরণ্য দ্বারা পরিবেষ্টিত।

ছবিগুলি দেখে অনেকেই মনে করছেন, লন্ডনে হয়তো কোনো মিউজিক অ্যালবামের শ্যুটিং চলছিল। অনেকে আবার মনে করেছেন, এটি হয়তো সর্দার জি থ্রি সিনেমার শ্যুটিং হতে পারে।

সর্দার জি সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। দ্বিতীয় পর্ব ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। তৃতীয় পর্ব ২০২৫ সালের ২৭ জুন মুক্তি পাওয়ার কথা। প্রথম পর্ব এবং তৃতীয় পর্বে অভিনয় করলেও দ্বিতীয় পর্বে অভিনয় করেননি দিলজিৎ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই লন্ডনে গায়কের কনসার্ট শুনতে গিয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া। কনসার্টের বেশ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, অসাধারণ একটি রাত ছিল। অনেক ভালোবাসা, শ্রদ্ধা। একটাই তো আমার মন, কতবার চুরি করবেন আপনি?

উল্লেখ্য, দিলজিৎ আপাতত ‘বর্ডার টু’ সিনেমার জন্য ভীষণ ব্যস্ত। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি। ‘বর্ডার ২’ ছাড়াও ‘নো এন্ট্রি ২’ সিনেমায় অভিনয় করতে চলেছেন দিলজিৎ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা