সারাদেশ

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা।

আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের বক্তারা বলেন, মানবতার চিহ্নিত দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ শুধু বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে।

বক্তারা আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত চলা ১৬ মাসে ইসরায়েল ১৮ হাজারেরও বেশি শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও বেশি নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে। এ ছাড়া ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের এই গণহত্যা মানব ইতিহাসের সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে।

এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক ফকির মাহবুবুল আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময় একই দাবিতে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদি মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন, কাজী মাযহার, ওবায়দুল্লাহ মারুফ, এএম নাজিম উদ্দিন প্রমুখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা