ছবি: সংগৃহীত
বিনোদন

প্রিয়াঙ্কার ভিডিও নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক

হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার বিষয়টি কোনো ব্যক্তিগত বা বিতর্কিত ভিডিও নয়; বরং প্রায় এক দশক আগের তাদের প্রেমের শুরুর গল্প ও প্রথম ব্যক্তিগত বার্তার স্মৃতি।

সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘Hey Jonas!’-এ অতিথি হয়ে প্রিয়াঙ্কা ও নিক তাদের সম্পর্কের শুরুর দিনগুলোর কথা তুলে ধরেন। অনুষ্ঠানে নিক জোনাস জানান, ২০১৬ সালে তিনি প্রথম এক্সে (তৎকালীন টুইটার) প্রিয়াঙ্কাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তার স্ক্রিনশটও অনুষ্ঠানে প্রকাশ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

নিক জানান, তার ভাই কেভিন জোনাসের কাছ থেকেই তিনি প্রথম প্রিয়াঙ্কার অভিনীত মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ সম্পর্কে জানতে পারেন। পরে লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে সিরিজটির একটি বড় বিলবোর্ড দেখে প্রিয়াঙ্কার এক্স প্রোফাইল খুঁজে দেখেন তিনি। সেখানে প্রিয়াঙ্কার ফলো করা দেখে সাহস করে তাকে ব্যক্তিগত বার্তা পাঠান।

নিকের সেই প্রথম বার্তায় লেখা ছিল, “হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?”

জবাবে প্রিয়াঙ্কা লেখেন, “হাই... গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।”

প্রিয়াঙ্কা জানান, সম্পর্কের শুরুর দিকে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি সত্যিই প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন। এজন্য তিনি একটি টাইমস্ট্যাম্পসহ ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছবি চেয়েছিলেন। বিষয়টি তার কাছে বেশ মজার এবং বুদ্ধিদীপ্ত লেগেছিল বলে জানান অভিনেত্রী।

এরপর নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের বন্ধুত্ব গভীর হয়। প্রায় দেড় বছর পর শুরু হয় প্রেম, এরপর বাগদান এবং ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন এই তারকা জুটি।

আড্ডায় আরেকটি মজার তথ্যও শেয়ার করেন তারা। প্রিয়াঙ্কার দাবি, বলিউডের গসিপ সম্পর্কে তিনির চেয়ে স্বামী নিকই বেশি আপডেট থাকেন। নিকও হাসতে হাসতে স্বীকার করেন, ইনস্টাগ্রামে তিনি কয়েকটি বলিউড গসিপ অ্যাকাউন্ট গোপনে অনুসরণ করেন এবং নিয়মিত সেসব খবর রাখেন।

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে তারা পরিবার ও নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আমার বাঙলা/ রাব্বি




Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা