প্রতীকী ছবি
শিক্ষা

প্রাথমিক-মাধ্যমিকের সাত কোটি বই ছাপাই হয়নি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাবর্ষের এক মাস ২১ দিন পার হয়েছে। দেশের সব শিক্ষার্থী সব পাঠ্যবই হাতে পায়নি এখনো। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য বলছে, প্রায় সাত কোটি বই এখনো ছাপা হয়নি।

শিক্ষাক্রম পরিবর্তন, পাঠ্যবই পরিমার্জনসহ বেশকিছু সমস্যার কারণে এবার শিক্ষা বিভাগ থেকে অবশ্য বলা হয়েছিল, বই পেতে কিছুটা দেরি হবে। ছাপার যে পরিস্থিতি, তাতে এ মাসেও সব শিক্ষার্থী সব বই পাবে কিনা, তা নিয়ে সংশয় আছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্রমতে, নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় ৪০ কোটি ১৫ লাখ বই ছাপানোর আয়োজন করা হয়েছিল। তবে পরে এসে দেখা যায়, প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা জানানো হয়েছে। নতুন করে হিসাব করে দেখা যায়, মোট বই ছাপতে হবে আসলে ৩৯ কোটি ৬০ লাখের মতো।

সূত্রমতে, মাধ্যমিকে (মাদ্রাসার ইবতেদায়িসহ) বই লাগবে প্রায় ৩০ কোটি ৫০ লাখ। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিকের প্রায় ২৩ কোটি ৬৭ লাখের মতো বই ছাপা হয়েছে। অবশ্য সরবরাহ হয়েছে ১৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজারের বেশি পাঠ্যবই। এই হিসাবে ১১ কোটি ৭৫ লাখের মতো পাঠ্যবই এখনো সরবরাহ করা হয়নি।
এনসিটিবি সূত্র জানায়, ছাপার পর বই নির্ধারিত মান অনুযায়ী হয়েছে কিনা, তা যাচাই করে সরবরাহের আদেশ দেওয়া হয়। ফলে ছাপা হলেও সঙ্গে সঙ্গে তা পাঠানো যায় না। আবার ছাপার পর তা বাঁধাইয়ের কাজেও দেরি হয়।

জানা যায়, প্রাথমিকের মোট পাঠ্যবই নয় কোটি ১৯ লাখের বেশি। এর মধ্যে ছাপা হয়েছে আট কোটি ৯৬ লাখ ৪৪ হাজারের মতো। অবশ্য এর মধ্যে আট কোটি ৬৫ লাখ ৬১ হাজারের বেশি বই সরবরাহের ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো প্রায় ৫৪ লাখ বই সরবরাহ হয়নি। তা মোট বইয়ের প্রায় ছয় শতাংশ।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান চলতি মাসের শুরুর দিকে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা চেষ্টা করছেন ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব বই সরবরাহ করতে। গত বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি জানান, যেসব পাঠ্যবইয়ের পরীক্ষা হয়, সেগুলো এ মাসেই চলে যাবে বলে তারা আশা করছেন। বাকি থাকবে মূলত সেই সব বই, যার পরীক্ষা হয় না এবং সেগুলো অতিরিক্ত চাহিদার।

রাজধানীর নীলক্ষেত হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম মোল্লা বলেন, ষষ্ঠ শ্রেণির জন্য বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বই পাওয়া গেছে। সপ্তম ও অষ্টম এবং দশম শ্রেণির সব বিষয়ের বই পেয়েছেন। আর নবম শ্রেণির সাতটি বই পাওয়া গেছে।

নেত্রকোনা শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর হায়দার ফকির বলেন, আমার বিদ্যালয়ে নবম শ্রেণির কৃষিশিক্ষা, উচ্চতর গণিত, জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান, রসায়ন, পৌরনীতি, সাধারণ বিজ্ঞান বইয়ের ঘাটতি রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, জেলায় সব শ্রেণির বই মোটামুটি পাওয়া গেছে। তবে ঘাটতি রয়েছে নবম শ্রেণির বইয়ের। নবম শ্রেণির বইয়ের চাহিদা চার লাখ ৬৪ হাজার ৩২২। এর মধ্যে পাওয়া গেছে দুই লাখ ৭০ হাজার ৫৫৪টি।

দেশের বিভিন্ন স্থানের কয়েকটি বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকেরা এনসিটিবির ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ সংস্করণ ডাউনলোড করে পড়াচ্ছেন। তবে সব শিক্ষার্থীর হাতে পিডিএফ সংস্করণ নেই। ফলে যেসব বিষয়ের বই পৌঁছায়নি, সেসব বিষয়ে পড়াশোনা তেমন একটা হচ্ছে না। বিশেষ করে গ্রামের বিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট বিষয় পাঠদান হচ্ছে না বললেই চলে।

এনসিটিবির একটি সূত্র জানায়, পরিস্থিতি পর্যালোচনা করে এনসিটিবি প্রথমে সব শ্রেণির তিনটি বিষয়ের (বাংলা, ইংরেজি ও গণিত) বই দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন। এরপর এসএসসি পরীক্ষার্থী হিসেবে দশম শ্রেণির বই ছাপার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিকের পাঠ্যবই ছাপার কাজ প্রায় শেষ। এখন নবম শ্রেণিসহ মাধ্যমিকের অন্যান্য শ্রেণির অবশিষ্ট বই ছাপায় গুরুত্ব দেওয়া হয়েছে।

এবার শিক্ষাক্রম পরিবর্তন করে পুরোনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই ছাপিয়ে বিতরণ করা হচ্ছে। পাঠ্যবই পরিমার্জনের কারণে বই ছাপার কাজ দেরি হবে, তা অনুমেয় ছিল। কিন্তু দরপত্র, অনুমোদন, চুক্তির মতো কাজগুলোও যথাসময়ে না করায় এবং কাগজ ও আর্ট কার্ডের সংকটের কারণে আরো বেশি দেরি হচ্ছে। এখন যে পরিস্থিতি চলছে তাতে সব শিক্ষার্থীর হাতে সব বই দিতে মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা