ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পুরোনোকে বিদায়, নতুনকে আলিঙ্গন: বিশ্বজুড়ে বর্ষবরন

আমার বাঙলা ডেস্ক

সময়ের কাঁটা ঘুরে নতুন বছর। বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো, শব্দ আর আনন্দের রঙিন ঢেউয়ে বরণ করে নেওয়া হচ্ছে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬। কোথাও আতশবাজির ঝলকানি, কোথাও সংগীত আর প্রার্থনায় মুখর উৎসবের মাঠ।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী রাত ১০টা বাজতেই কিরিবাতির কিরিমাটি বা ক্রিসমাস দ্বীপে শুরু হয় নতুন বছরের কাউন্টডাউন। ধীরে ধীরে দেশটির অন্যান্য দ্বীপেও ছড়িয়ে পড়ে বর্ষবরণের আনন্দ।

৩৩টি দ্বীপ নিয়ে গঠিত কিরিবাতি ১৯৯৪ সালে আন্তর্জাতিক তারিখ রেখার আশপাশে নিজেদের সময় অঞ্চল পরিবর্তন করে। এর ফলে দেশটির সব দ্বীপে একই দিনে সূর্য ওঠে ও অস্ত যায়—আর সেই কারণেই তারা সবার আগে নতুন বছর দেখার সুযোগ পায়।

কিরিবাতির পরপরই নতুন বছর এসেছে নিউজিল্যান্ড, সামোয়া ও টঙ্গায়। জিএমটি সময় ১১টায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের স্কাই টাওয়ার ঘিরে শুরু হয় চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী। দিনভর বৃষ্টি থাকলেও রাতের আকাশ ছিল পরিষ্কার। রঙিন আলোয় ঝলমল করে ওঠে শহরের আকাশরেখা, আনন্দে মেতে ওঠে হাজারো মানুষ।

এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ষবরণ মানেই হারবার ব্রিজের ঐতিহ্যবাহী আতশবাজি। মধ্যরাতের মূল মুহূর্তকে ঘিরে বিশাল এই প্রদর্শনী দেখতে জড়ো হন লাখো মানুষ। শিশুদের কথা মাথায় রেখে বিদায়ী বছরের শেষ তিন ঘণ্টা জুড়ে অনুষ্ঠিত হয় বিশেষ ‘ফ্যামিলি ফায়ারওয়ার্ক শো’, যা উৎসবকে করে তোলে সবার জন্য উপভোগ্য।

নতুন বছরকে স্বাগত জানাতে পিছিয়ে নেই এশিয়ার দেশগুলোও। দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, হংকং, চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নববর্ষ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আকাশে আতশবাজির আলোয় ফুটে ওঠে উৎসবের রঙ, ভ্যাটিকান সিটিতে প্রার্থনা ও ধর্মীয় আচারেও নতুন বছরকে স্বাগত জানানো হয়।

বিশ্বের অনেক দেশ তখনও অপেক্ষায়—ঠিক তাদের সময়ে নতুন বছরের প্রথম মুহূর্তকে ছুঁয়ে দেখার জন্য। ভৌগোলিক সীমারেখা আলাদা হলেও আনন্দ, আশা আর নতুন শুরুর প্রত্যাশা যেন সবার জন্য একই।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বৃষ্টির পরও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ ছিল...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামে...

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে আরেক জাহাজ

২৫ হাজার টন ফার্নেস তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে নতুন একটি জাহাজ।

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু

হামে বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্...

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন...

আবারও বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদ...

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে পরিবারের অসন্তোষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা