সংগৃহিত
আন্তর্জাতিক
সন্দেহজনক পারমাণবিক সরঞ্জামসহ

পাকিস্তানগামী জাহাজ জব্দ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহারের জন্য সরঞ্জাম পরিবহন করছে সন্দেহে মুম্বাইয়ের নাভা শেভা বন্দরে পাকিস্তানগামী একটি জাহাজ জব্দ করেছে ভারত। চীন থেকে সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানে যাওয়ার পথে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ওই জাহাজ আটক করেছে। শনিবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় শুল্ক কর্মকর্তারা গত ২৩ জানুয়ারি করাচি যাওয়ার পথে মুম্বাইয়ের নাভা শেভা বন্দরে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ সিএমএ সিজিএম আত্তিলা জব্দ করে। পরে জাহাজটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইতালীয় এক কোম্পানির তৈরি করা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) যন্ত্রসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।

সিএনসি যন্ত্রগুলোকে মূলত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আর এই যন্ত্র সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে অত্যন্ত দক্ষতার সাথে এবং ধারাবাহিক ও নির্ভুল কাজ করে; যা ম্যানুয়ালি করা সম্ভব নয়।

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) একটি দলও জাহাজের চালানটি পরিদর্শন করে। তল্লাশি শেষে ডিআরডিও জানায়, প্রতিবেশি পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচির জন্য এসব যন্ত্র ব্যবহার করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ তৈরিতে এসব সরঞ্জাম কার্যকরী হতে পারে। ১৯৯৬ সাল থেকে সিএনসি যন্ত্রকে ওয়াসেনার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বেসামরিক এবং সামরিক— উভয় খাতে ব্যবহারের ক্ষেত্রে এসব সরঞ্জামের বিস্তার বন্ধ করাই আন্তর্জাতিক এই অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার লক্ষ্য।

ওয়াসেনারের ৪২ সদস্য দেশের তালিকায় রয়েছে ভারতও। সদস্যরা নিজেদের মধ্যে প্রচলিত অস্ত্র ও দ্বৈত-ব্যবহার কাজে ব্যবহৃত পণ্য ও প্রযুক্তি স্থানান্তরের তথ্য বিনিময় করে থাকে। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচিতে সিএনসি যন্ত্র ব্যবহার করেছিল।

মুম্বাইয়ের নাভা শেভা বন্দরের কর্মকর্তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় প্রতিরক্ষা কর্তৃপক্ষকে চীন থেকে পাকিস্তানের করাচি বন্দরগামী ওই জাহাজের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। পরে প্রতিরক্ষা কর্মকর্তারা ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে তাদের সন্দেহের কথা কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এরপরই পাকিস্তানগামী জাহাজের ওই চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

জাহাজের লোডিংয়ের বিল ও চালানের অন্যান্য নথি অনুযায়ী, মালামালের প্রেরক হিসেবে সাংহাই জেএক্সই গ্লোবাল লজিস্টিকস কো লিমিটেডকে উল্লেখ করা হয়েছে। জাহাজটির চালানের প্রাপক হিসেবে শিয়ালকোটের ‌‌পাকিস্তান উইংস প্রাইভেট লিমিটেড লেখা রয়েছে।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ২২ হাজার ১৮০ কেজি ওজনের চালানটি ঘিরে আরও গভীর তদন্তের পরামর্শ দিয়েছেন। চীনের তাইয়ুয়ান মাইনিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড ওই চালান পাঠিয়েছিল। এর গন্তব্য ছিল পাকিস্তানের কসমস ইঞ্জিনিয়ারিং শাখা।

সূত্র: এনডিটিভি, পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা