সংগৃহীত
আন্তর্জাতিক

পাইলটহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি বৈশ্বিক মেরুকরণে বেশ চাপে রয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বসহ সিরিয়ায় বাশার আল-আসাদের পতনে এ চাপ বাড়ছে। এর মধ্যে আকাশযুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরো একধাপ এগোল দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান।

সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কাহের-৩১৩-এর পাইলটহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা। এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অরগানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন খাজেফার্দ জানান, স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের-৩১৩ যুদ্ধবিমান চালকহীন ভার্সনে উন্নতি করা হয়েছে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইরানি ফাইটার জেট কাহের-৩১৩ উন্মোচন করা হয়েছিল। একক আসনের এই স্টেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথাও উল্লেখ করেছেন জেনারেল খাজেফার্দ। তিনি জানান, হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শিগগির উন্মোচন করা হবে।

যদিও ইরানের তৈরি কাহের ৩১৩-এর নকশাকে ত্রুটিপূর্ণ এবং ভুয়া ফাইটার জেট বলে মত দিয়েছেন আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধবিমানের নকশার মধ্যে পড়ে না, বরং এটি পশ্চিমা দুনিয়াকে ধোঁকা দেওয়ার একটি চাল মাত্র।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা