ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলির অভিযোগ, বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুর

শেহাব উদ্দিন আহমেদ টিপু (নোয়াখালী )

নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ এবং বিএনপির প্রার্থীর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমানের গাড়িতে গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগ বাজার এলাকায় বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুকের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।

স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান অভিযোগ করে বলেন, কাপ-পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। এতে তার গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তিনি দাবি করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতেই এ ধরনের হামলা চালিয়েছে।

অন্যদিকে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেছে। এ বিষয়ে তিনি শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর কাজী মফিজুর রহমানের সমর্থকেরা প্রতিবাদ মিছিল বের করতে চাইলে সেনবাগ থানার সামনে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ইনকিলাব বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানের গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে। গুলির কোনো ঘটনা ঘটেনি এবং গুলির শব্দও শোনা যায়নি বলে তিনি দাবি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গুলির ঘটনার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের বিষয়টি জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

উল্লেখ্য, নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। একই আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান। এ আসনে বিএনপির একাংশের নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ইতোমধ্যে অন্তত ৩০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা