সারাদেশ

নৈশপ্রহরীকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করলো দুর্বৃত্তরা

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারে রুবেল (৩০) নামের এক নৈশপ্রহরী বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) রাতে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রুবেলের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস আগে বাঁশপট্টি এলাকায় রাতে নৈশপ্রহরীর কাজ নেন। সোমবার রাত ১১টার দিকে আমার স্বামীর মোবাইল ফোনে একটা কল আসে। এর পর তিনি বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পরেই খবর পাই, আমার স্বামীকে কে বা কারা গুলি করছে। তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরনাথ সরকার অর্ণব বলেন, ‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। ক্ষতটা বুলেটের বলে মনে হচ্ছে।’

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, রুবেল নামে এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো বলেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা