ছবি: সংগৃহীত
জাতীয়

নিয়ম না মানলে ভোট বাতিল হবে: ইসি সানাউল্লাহ

আমার বাঙলা ডেস্ক

নির্বাচনে ভোট দিতে হলে নির্ধারিত সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ভোটার যদি প্রক্রিয়া ভঙ্গ করেন, তাহলে তার দেওয়া ভোট বাতিল বলে গণ্য হবে—এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সমন্বয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে বয়স ও লিঙ্গ নির্বিশেষে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন। ভোট গ্রহণকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো ভোটার যেন বাধার মুখে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, পোস্টাল ব্যালট কার্যক্রম দেশ ও প্রবাস—এই দুই ভাগে পরিচালিত হবে। নিয়ম লঙ্ঘনের কোনো সুযোগ রাখা হবে না উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ভোট দেন, তাহলে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে। সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালটের গণনা একই সময়ে শুরু হলেও পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগবে। কারণ প্রতিটি ব্যালটে মোট ১১৯টি প্রতীক রয়েছে। এ ক্ষেত্রে প্রবাসী ভোটারদের দেওয়া ভোট এজেন্টদের সামনে যাচাই করে গণনা করা হবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের সুষ্ঠু পরিবেশ ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা