সংগৃহীত
জাতীয়

নারীর অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নারীদের প্রতি সহিংসতার যে খবর আসছে, তা খুবই উদ্বেগজনক। এসব নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। তবে নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, যৌন নির্যাতন প্রতিরোধ আইন সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। সরকার সর্বশক্তি নিয়োগ করে সমান অধিকার বাস্তবায়ন করবে।

‘নারীবিরোধী যে শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করবো। নারীকে খাটো করে দেখার মানসিকতা পাল্টাতে হবে, নইলে আমাদের ভবিষ্যৎ নেই’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এর বিরুদ্ধে আমাদের এমন সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে আছি।

‘আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব না’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

একটি দল ও পাঁচ নারীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিযেছেন ড. মুহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পুরস্কার পাওয়া অদম্য নারীরা হলেন: অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা