সারাদেশ

নাফ নদী থেকে দুই ট্রলারসহ ৬ জনকে অপহরণ

আমার বাঙলা অনলাইন

বঙ্গোপসাগরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী দুটি ট্রলারসহ ৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। রড-সিমেন্টসহ মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়। সম্প্রতি কয়েকবার সমুদ্র থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে এ বিষয়ে টেকনাফ-সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, গতকাল টেকনাফ থেকে দুটি ট্রলারে করে রড-সিমেন্টসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে ‘আরাকান আর্মি’র সদস্যরা বঙ্গোপসাগরের নাফনদী মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। এ সময় ট্রলারের ৬ জন স্টাফ ছিল। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। জব্দ করা ট্রলারের মধ্য আমার একটি ট্রলার রয়েছে। এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীদের অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নূর আলম বলেন, টেকনাফ থেকে দ্বীপে আসার পথে দুটি ট্রলার ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওই ট্রলারে ৬ জন ছিলেন। এ ঘটনায় তাদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মালামাল ভর্তি দুটি ট্রলারসহ ৬ জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে এ ধরনের ঘটনার বিষয়ে কেউ অবহিত করেননি বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা