ছবি: সংগৃহীত
সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে আতঙ্ক

চট্টগ্রাম প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হচ্ছে। টানা ১০ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে আবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে রাখাইনের ‘নারিকেলবাগিচা’ এলাকা থেকে গোলাগুলির শব্দ ভেসে এসেছে। ওই এলাকায় আরাকান আর্মির দখলে থাকা দুটি সীমান্তচৌকি রয়েছে। আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের দুটি সশস্ত্র দল আরসা ও আরএসওর এই গোলাগুলির ঘটনা ঘটছে বলে তাঁদের ধারণা।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম বাজারের ব্যবসায়ী মোহাম্মদ শফি ও স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, দিবাগত রাত একটা পর্যন্ত তাঁরা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। এ সময় শতাধিক গুলির শব্দ ভেসে এসেছে। নতুন করে ওপারে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুর মোহাম্মদ আজ বুধবার সকালে বলেন, দীর্ঘ বিরতির পর ১০ আগস্ট সীমান্তের ওপারে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এর পর থেকে এপারের লোকজন গোলাগুলির শব্দ আর শোনেননি। হঠাৎ মঙ্গলবার রাতে আবারও গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এতে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নির্ঘুম রাত কেটেছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকেই গোলাগুলির শব্দ শুনতে পাওয়ার ভিডিও মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, টানা ১১ মাসের সংঘাতে মিয়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে গত বছরের ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের ২৭১ কিলোমিটার এলাকা দখলে নেয় আরাকান আর্মি। সেখানকার কয়েকটি সীমান্তচৌকিতে পাহারা বসায় সশস্ত্র দলটি। এর পর থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী রাখাইনের বিভিন্ন এলাকায় গোলাগুলি ও সংঘাতের ঘটনা জানা যায়নি। তবে ১০ আগস্ট হঠাৎ আরাকান আর্মির দুটি চেকপোস্টে হামলার খবর ছড়িয়ে পড়ে। পরদিন মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি একে–৪৭ রাইফেল, ৫২টি গুলি ও দুটি ম্যাগাজিন নিয়ে বাংলাদেশের উখিয়ায় পালিয়ে এসে বিজিবি সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। তাঁর নাম জীবন তঞ্চঙ্গ্যা। তিনি বিজিবির হেফাজতে রয়েছেন। তিনি বাংলাদেশের নাগরিক হলেও আরাকান আর্মির একজন সদস্য বলে জানিয়েছেন। ১৭ আগস্ট দুপুরে বিজিবি সদস্যরা তুমব্রু সীমান্ত থেকে আরাকান আর্মির সহযোগীসহ দুজনকে গ্রেপ্তার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশ ও অনুপ্রবেশে সহায়তার অভিযোগে সম্প্রতি বিজিবি পাঁচজনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক ও দুজন বাংলাদেশি। সবাই এখন বান্দরবানের কারাগারে।

জানতে চাইলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘ওপারের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। অনুপ্রবেশ ঠেকাতে টহল তৎপরতা জোরদার আছে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা