ছবি: আমার বাঙলা
পরিবেশ

নরসিংদী ও মনোহরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

জে.এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

প্রচণ্ড শীতে কাঁপছে মনোহরদীসহ আশেপাশের সমস্ত এলাকা। ঘন কুয়াশা ও হিমেল বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দিনের বেলায় সামান্য সূর্যের আলো থাকলেও সেই কাঙ্খিত উষ্ণতা মিলছে না। বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে ভর দুপুরেও সূর্যের আলো দেখা যায়নি।

গতকালও সন্ধ্যায় মানুষ ঘরের বাইরে বের হতে পারছিল না। জরুরি প্রয়োজনেই যারা বাইরে বের হচ্ছেন, তারা ঠান্ডায় কাবু হয়ে ঘরে ফিরছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দরিদ্র দিনমজুরেরা কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন।

শীতের তীব্রতায় হাসপাতালে ও ক্লিনিকে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষজন রাস্তার মোড়ে, চায়ের দোকান এবং বাজার এলাকায় খড়কুটো, কাঠ ও পুরানো টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

নরসিংদী জেলার উপর দিয়ে মৃদু শীত প্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সংস্থার মতে, পৌষের মাঝামাঝি এই সময়ে শীতের তীব্রতা আরও কয়েক দিন থাকবে। তবে দিন-রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে কিছু এলাকায় শীত প্রবাহ প্রশমিত হতে পারে।

এলাকার মানুষ মনে করছে, এই তীব্র শীতে ধনীরা শীতবস্ত্র দিয়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা