ছবি-সংগৃহীত
জাতীয়

নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানিয়েছে, আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানান, তফসিলের যথেষ্ট সময় আছে। আমরা যথাসময়ে তফসিল দেবো। আশা করছি, নভেম্বরের যে কোনো সময় তফসিল দেবো।

তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি সমঝোতা ও সমাধানের দিকে যেতে পারে। যদি না যায়, তখন পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবো। নির্বাচনের পথে অনুকূল পরিস্থিতি থাকলেও সমঝোতার দিকে তাকিয়ে রয়েছে কমিশনার।

তিনি আরও জানান, আমরা এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি দেখছি না যে- আমাদের সামনে কোনো বাধা আছে। সমঝোতা একটা হতেও পারে, আবার নাও হতে পারে। পরিস্থিতি অনুযায়ী তখন ব্যবস্থা নেওয়া হবে।

তবে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির ১ম সপ্তাহে সংসদ নির্বাচন হবে। এর আগে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী সামগ্রী প্রস্তুত রাখা হচ্ছে। তিনি মাঠপর্যায়ে প্রক্রিয়ার কাজ শুরু করছে ।

তিনি আরও বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সংবিধান অনুযায়ী নির্বাচন করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। যখন নির্বাচনে বাধা সৃষ্টি হবে তখনই আমরা এ সম্পর্কে বলতে পারবো।

তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতি কি হবে, না হবে কেউ বলতে পারছি না। আমরা আশা করি যে একটা ভালো পরিবেশ হবে। পরিস্থিতি ভালো হোক এবং মন্দ হোক যেটাই হোক, আমাদের একার কিছু করার থাকবে না।

সেক্ষেত্রে ভোটারদের নিরাপত্তার জন্য, রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসতে হবে। যদি সমঝোতা হয় তাহলে পরিস্থিতি এক রকম হবে। আর সমঝোতা না হলে পরিস্থিতি অন্যরকম হবে। পরিস্থিতির উন্নতি হোক এটাই আমরা আশা করি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা