সারাদেশ

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনা, প্রতিনিধি

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাদির হোসেন শামীম আনুষ্ঠানিকভাবে ৩৫ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৮২ টাকার বাজেট ঘোষণা করেন।ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা।

উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৮৪ টাকা এবং প্রকল্প খাতে আয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা।অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ৫২ হাজার ২২৬ টাকা। বাজেটে উন্নয়ন উদ্বৃত্ত হিসেবে ৬৮ লাখ ৪৫ হাজার ৮৫৬ টাকা রাখা হয়েছে।

বাজেট ঘোষণাকালে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্হানীয় গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।পৌর প্রশাসক মোঃ নাদির হোসেন শামীম বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন করারোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

বাংলাদেশে আসার জন্য প্রস্তুত অবস্থায় আছে ২০টি ভারতীয় রেলকোচ। চলতি জুল...

শক্তিশালী অর্থনীতি গড়তে গভীর পুঁজিবাজারের ওপর জোর গভর্নরের

সোমবার (২৯ ‍জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচে...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

সংশোধনের নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ: ডা. শফিকুর রহমান

জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয়— বলে মন্তব্য করেছে...

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা

দেশজুড়ে বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা...

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

প্রতিবেশী ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে শুভেচ্ছা উপহার...

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহাসিক সোনাহাট সেতুর স্টিলের পাটাতন ভেঙে য...

তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা