ছবি: সংগৃহীত
বিনোদন

দেশে ফিরলেও হদিস নেই আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ

আমার বাঙলা ডেস্ক

স্ত্রী ইকরার আত্মহত্যা মামলার প্রধান আসামি অভিনেতা জাহের আলভী দেশে ফিরলেও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার (১ মার্চ) বিকেলে নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজন মধ্যস্থকারীর মাধ্যমে তিনি সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। দেশে ফেরার পর থেকেই তার ফোন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নেপালে অবস্থানকালে আলভী জানিয়েছিলেন, দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। তবে দেশে ফেরার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে খোলামেলা বক্তব্য দেওয়াই যুক্তিযুক্ত হবে।

ইকরার মৃত্যুর ঘটনায় জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও আলভীর মাকেও আসামি করা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন।

২০১০ সালে ভালোবেসে সংসার শুরু করেন আলভী-ইকরা। তাদের ঘরে এক পুত্রসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘ দাম্পত্য জীবনে পরকীয়া ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নেন। সামাজিক মাধ্যমে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট ফাঁস হওয়ার পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা