বিনোদন

দেবের অস্তিত্বই ছিল না তখন: জিৎ

বিনোদন ডেস্ক

দুই বছর পর নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। ছবিটির প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ক্যারিয়ার, কাজের বিরতি এবং দেবের সঙ্গে প্রতিযোগিতা নিয়েও কথা বলেছেন জিৎ।

গত কয়েক বছরে দেব একের পর এক সিনেমায় অভিনয় করলেও জিৎকে তুলনামূলক কম সিনেমায় দেখা গেছে। এ বিষয়ে জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’-তে কাজ করার কারণে প্রায় ছয়-সাত মাস অন্য কোনো কাজে সময় দিতে পারেননি তিনি। এরপর পছন্দসই গল্পও পাননি বলে জানান অভিনেতা।

জিৎ বলেন, এরপর তার কাছে এমন কোনো গল্প আসেনি, যেটি নিয়ে কাজ করার মতো আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ‘বিপ্লবী ডাকাত’-এর গল্পটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি।

দেবের সঙ্গে তার তুলনা ও প্রতিযোগিতা প্রসঙ্গে জিৎ বলেন, চলচ্চিত্রে তারকাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নতুন কিছু নয়। একসময় যেমন প্রসেনজিৎ ও তার নাম পাশাপাশি উচ্চারিত হতো, এখন তেমনই দেবের সঙ্গে তাকে তুলনা করা হয়।

জিৎ বলেন, মিডিয়া কখনো এই প্রতিদ্বন্দ্বিতাকে ইস্টবেঙ্গল-মোহনবাগান, কখনো আর্জেন্টিনা-ব্রাজিল, আবার কখনো সালমান খান-শাহরুখ খানের মতো করে উপস্থাপন করে। তার ভাষ্য, তিনি যখন অভিনয় শুরু করেছিলেন, তখন দেবের ক্যারিয়ারই শুরু হয়নি। তখন তাকে প্রসেনজিৎ বনাম জিৎ হিসেবে দেখানো হতো।

সিনেমার সংখ্যা কম-বেশি হওয়া নিয়ে কারও দিকে আঙুল তোলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন জিৎ। তার মতে, ক্যারিয়ারে কোন সময়ে কতগুলো সিনেমা হবে, সেটি অনেকটাই ভাগ্যের বিষয়।

এদিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী অনন্ত সিংয়ের জীবন ও কর্মকাণ্ড অবলম্বনে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটিতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। গল্পের প্রয়োজনে তাকে একাধিক লুকে দেখা যাবে।

পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে জিতের সঙ্গে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকারসহ আরও অনেকে।

দীর্ঘ ক্যারিয়ারে জিৎ ও দেবকে একসঙ্গে মাত্র একটি সিনেমায় দেখা গেছে। রাজ চক্রবর্তীর পরিচালনায় ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দুই পৃথিবী’ সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেন। ছবিটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এরপর বিভিন্ন সময়ে তাদের আবার একসঙ্গে পর্দায় ফেরার গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। বরং দুই তারকার মধ্যে দূরত্ব নিয়ে নানা আলোচনা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা