ফাইল ফটো
আন্তর্জাতিক
পানি সংকটের প্রতিবাদ

দিল্লির পানিমন্ত্রী হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে তীব্র পানি সংকটের প্রতিবাদে অনশনরত পানিমন্ত্রী অতিশীকে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, অনশনের চার দিনের মাথায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করায় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে চিকিৎসাধীন অতিশী। এমন অবস্থায় অনশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন রাজ্যসভার সংসদ সদস্য তথা আপ নেতা সঞ্জয় সিংহ।

তীব্র গরমে পানি সংকটে ভুগছে দিল্লি। পানি নিয়ে হাহাকারের ছবিও দেখা গেছে রাজধানীর নানা জায়গায়। চাণক্যপুরীর সঞ্জয় ক্যাম্প ও গীতা কলোনি এলাকায় পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এক বালতি পানির জন্য রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। এই পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্যের থেকে বাড়তি পানি চেয়েছিল দিল্লি সরকার। মামলা হয়েছে সুপ্রিমকোর্টেও। অভিযোগ, বিজেপি শাসিত হরিয়ানা চাহিদার তুলনায় কম পানি দিচ্ছে।

এমন পরিস্থিতিতে হরিয়ানার থেকে বাড়তি পানি চেয়ে ২১ জুন থেকে অনশনে বসেছিলেন দিল্লির পানিমন্ত্রী। কিন্তু চার দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার সন্ধ্যায় অতিশীর শারীরিক পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর সুপারিশ করেন।

অতিশীর স্বাস্থ্য পরীক্ষা করার পর চিকিৎসকেরা জানান, তার শরীরে ক্ষতিকারক কিটোনের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন। কিন্তু তাতে রাজি হননি অতিশী।

তবে মঙ্গলবার ভোরে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে অতিশীর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আপের দাবি, সোমবার মধ্যরাতে অতিশীর রক্তে শর্করার পরিমাণ (ব্লাড সুগার লেভেল) ৪৩ হয়ে যায়। ভোর ৩টা নাগাদ তা আরও কমে ৩৬ হয়। আইসিইউতে রেখে চিকিৎসা চলছে তার। তারপরই আপ সংসদ সদস্য সঞ্জয় জানান, অতিশীর অনশন তুলে নেওয়ার কথা। তবে তিনি এ-ও জানান, অনশন তুললেও পানির দাবিতে আপ আন্দোলন চালিয়ে যাবে। সূত্র: এনডিটিভি, বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

মাইক্রোপ্লাস্টিকমুক্ত ৮ টুথপেস্ট

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

‘বাইরে থাকার অনুভূতি হয়নি’—সালাউদ্দিন

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় আসছে পরিবর্তন

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা