ছবি: সংগৃহীত
সারাদেশ

দিনের আলোয় প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাই

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রকাশ্যে এক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজনগর–ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের উদনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে জানা গেছে, রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের চাঁন্দবাগ গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান মিয়া তার বাবাকে সঙ্গে নিয়ে মুদিদোকানের মালামাল কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। তারা উদনার পুল এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার তাদের পথরোধ করে। এ সময় গাড়ি থেকে নেমে আসা চারজন অপরিচিত ব্যক্তি তাদের কাছে থাকা কালো ব্যাগে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা