দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

দিনাজপুরে ২৪ ঘণ্টায় ৯ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

একদিনে হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনাসহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

জেলার বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে জামাই সামিয়েল মার্ডি (৩৮) তার শাশুড়ি বাহা বেসরাকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেন। শুক্রবার রাতের এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সামিয়েলকে গ্রেপ্তার করেছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল সাড়ে ৫টায় একই উপজেলার মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ কলোনিপাড়ায় লিচু পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নারায়ণ চন্দ্র বর্মণ (২২)। জেলার নবাবগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৫০) মরদেহ ভেসে উঠে। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জের মালভবানীপুর গ্রামের সাথী আকতার (২০), হাকিমপুর উপজেলার বাওনা আলিহাট গ্রামের বৃষ্টি (১৯), এবং বিরল উপজেলার ফরক্কাবাদ গ্রামের তৌফিকুজ্জামান (৪৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সংশ্লিষ্ট থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বোচাগঞ্জ উপজেলায় লিচুর বিচি গলায় আটকে মোমিনের ছয়মাস বয়সী শিশু আরফান মারা গেছে।

এদিকে, ফুলবাড়ী উপজেলায় নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখি মনি (২৭) নামে এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন।

দিনাজপুরের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পৃথক ঘটনায় প্রাণহানির বিষয়গুলো নিশ্চিত করেছেন। এ ঘটনায় ময়নাতদন্ত চলছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রত্যাশার নারায়ণগঞ্জ: হতাশার নারায়ণগঞ্জ

উন্নয়নের বেড়াজালে বিপন্ন জনজীবন। শহরের সর্বত্রই বিশৃঙ্খলা আর সীমাহীন দুর্ভো...

ইরানের বিপ্লবী গার্ড গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি হামলায় নিহত

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি ইসরায়েলি...

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে অনুষ্ঠিত হবে। এর আ...

মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা আব্দ...

দেশে ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত...

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে বৈপ্লবিক পরিবর্তন আনতে অবশেষে যুক্ত হয়েছে আধুন...

‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘এক-এগারোর’ আলোচিত ল...

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিরীন শারমিনকে

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলায় সাবেক স্পিকার...

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫

ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে অন্তত ১৫ জ...

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা