জাতীয়

দলগত অপরাধ প্রমাণ হলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যায়: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

দলগতভাবে কোনো অপরাধ প্রমাণিত হলে সেই দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, সেক্ষেত্রে দরকার রাষ্ট্রের উদ্যোগ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন বাহিনী ও যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে বিভিন্ন সংস্থা বা বাহিনীর কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। যারা বাহিনীর মধ্যে থেকে অপরাধে যুক্ত ছিলেন তাদের বিচারের উপযুক্ত স্থান এই ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের উর্ধ্বে নয়।’

জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসেবে ব্যবহার করা হবে জানিয়ে তাজুল বলেন, ‘দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের সুযোগ আছে। কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন আছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা