সংগৃহীত
খেলা

তিন ফাইনালে হার: যন্ত্রণা ভুলতে ‘ওষুধ সেবন’ করেন ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার পরপর তিনটি ফাইনাল হারের যন্ত্রণা, হতাশা ও চাপ সামলাতে এখনো ওষুধ সেবন করেন কিংবদন্তি আনহেল ডি মারিয়া।

ক্যারিয়ারের শেষ দিকে ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতলেও এর আগে তিন বছরের মধ্যে দুটি কোপা আমেরিকা ফাইনাল (২০১৫ ও ২০১৬ সালে) ও ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল হেরেছিলেন তিনি।

সম্প্রতি আর্জেন্টিনার অনলাইন পত্রিকা ইনফোবায়েকে একটি সাক্ষাৎকার দেন ডি মারিয়া। সেখানেই কষ্টের তীব্রতা বর্ণনা করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।

ডি মারিয়া বলেন, আমি ডোজ কমাতে পেরেছি। এখন অনেক ভালো বোধ করছি, তবে এটি কিছুটা আসক্তির মতো হয়ে গেছে... এসব ঘটনা মনে গেঁথে থাকে, জীবনে দাগ কেটে যায়।

আর্জেন্টিনা দীর্ঘদিনের শিরোপাখরা কাটায় ২০২১ সালে। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তারা। ম্যাচের একমাত্র গোল করেন ডি মারিয়া। এরপর ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি, যা তাকে জাতীয় দলের অন্যতম নায়ক করে তুলেছিল।

ডি মারিয়া দুঃখ প্রকাশ করেছেন তার অনেক সাবেক সতীর্থের জন্য, যারা কখনো ট্রফি জয়ের আনন্দ উপভোগ করতে পারেননি।

কিংবদন্তি ফরোয়ার্ড বলেন, কে মনে রাখে সেই খেলোয়াড়দের, যারা বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল কিন্তু জিততে পারেনি? অনেক কম মানুষ। এটি আমার কাছে অন্যায় মনে হয়। তাদের কথা কে বলছে? কেউ না। খুব কম মানুষ বলতে পারবে তারা কীভাবে খেলেছিল। আমি অনেকবার বলেছি, যখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম, যখন কোপা আমেরিকা জিতেছিলাম, আমি সবসময় বলেছি এই ট্রফিগুলো আগের প্রজন্মের জন্যও প্রাপ্য।

৩৭ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ফুটবলে খেলা চালিয়ে গেলেও গত গ্রীষ্মে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ডি মারিয়া। তবে নিজের সিদ্ধান্তে অনুতপ্ত নন তিনি।

আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ডি মারিয়া বলেন, আমি জাতীয় দলের সঙ্গে ১৬ বছর কাটিয়েছি, যেন এটি আমার কোনো ক্লাব। এটি কঠিন, তবে আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। অবশ্যই জাতীয় দলের হয়ে খেলার লোভ হয়। আমি যা চেয়েছিলাম সব অর্জন করেছি। আমি সেভাবেই বিদায় নিয়েছি, যেভাবে নিতে চেয়েছিলাম... আশা করি, একদিন আবার ফিরতে পারবো, ভিন্ন কোনো ভূমিকায়।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা