ছবি: সংগৃহীত
রাজনীতি

তাসনিম জারার মনোনয়ন বাতিল

আমার বাঙলা ডেস্ক

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে।

শনিবার বেলা ১১:৩০ টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনের কারণ হিসাবে তাসনিম জারা বলেন, দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল ধরা পড়েছে। তিনি ব্যাখ্যা করেন, “এই দুইজনের মধ্যে একজনের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজনের ক্ষেত্রে এসআইডি-র হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি আসলেই ঢাকা-৯ আসনের ভোটার ছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তা প্রতিফলিত হয়নি।”

তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।

তাসনিম জারা একজন চিকিৎসক এবং তার হলফনামা অনুযায়ী ব্যক্তিগত সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, তার মোট সম্পদ ১৯ লাখ টাকারও বেশি। বছরে তার আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। ব্যাংকে তার আমানত রয়েছে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ আছে ১৬ লাখ টাকা, এছাড়া ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার অলংকারের মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা। স্বামী খালেদা সাইফুল্লাহ-এর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। বিদেশে তার আয় ৩২০০ পাউন্ড এবং স্বামীর বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।

হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষি/অকৃষি জমি নেই। আয়কর বাবদ তিনি ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।

আমারবাঙলা/এসএবি/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

সফল হতে মৌয়ের পরামর্শ

শৃঙ্খলাই সাফল্যের মূল চাবিকাঠি—মনে করেন সাদিয়া ইসলাম মৌ। একজন...

তিস্তার পানিতে নিম্নাঞ্চল প্লাবিতের শঙ্কা

কয়েকদিনের ভারি বৃষ্টি আর উজানের ঢলের কারণে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে...

ফাঁস হলো জামায়াত নেতার অডিও

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪...

জামায়াতের এমপির বিয়ে, 'শুভঙ্করের ফাঁকি’ !

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর মরিয়ম খ...

সমালোচকদের জবাব দিলেন সৌরভ

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা