ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ড্রোন হামলায় রাশিয়ায় ৮ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়েছেন। হামলার পর কয়েকটি বড় গুদামে আগুন ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার দীর্ঘদিনের আক্রমণের জবাব হিসেবেই এসব পাল্টা অভিযান চালানো হচ্ছে।

ইউক্রেন এসব হামলাকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছে। এর আগে দেশটি মূলত রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

এবার ইউক্রেন রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ গুদামে হামলা চালায় বলে দাবি করা হয়েছে। এতে রাতের শিফটে কাজ করা আটজন কর্মী নিহত হন এবং গুদামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম বলেন, ‘এটি আমাদের প্রতিষ্ঠান ও দেশের জন্য ভয়াবহ একটি রাত। এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

মস্কোয় ধোঁয়া ও ক্ষয়ক্ষতি

শনিবার সকালে মস্কোর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়, যা বিকেল পর্যন্ত স্থায়ী ছিল বলে জানা গেছে।

মস্কো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, শত্রুপক্ষের ড্রোন হামলায় একটি ওয়াইল্ডবেরিজ লজিস্টিক সেন্টারে সাতজন রাতের শিফটের কর্মী নিহত হয়েছেন।

মস্কো অঞ্চলে একটি তেল ডিপো এবং আরেকটি ওয়াইল্ডবেরিজ গুদামেও হামলা হয়েছে বলে জানান আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো অঞ্চলের এলেকট্রোস্টাল এলাকায় আগুন নেভানোর কাজ চলছিল। তামবভ অঞ্চলের আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়। এলেকট্রোস্টালে একটি খালি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কেউ হতাহত হয়নি।

দুই অঞ্চলের হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মস্কোর দিকে শত শত ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের বেলায় মস্কো অঞ্চলের দিকে ৩৭০টির বেশি ড্রোন পাঠানো হয়েছিল।

তিনি আরও বলেন, ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মস্কোর দিকে আসা প্রায় ১ হাজার ৮৯২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা